উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসা,কুরআন,হাদিস ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান।১৯৮৪ ইং থেকে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ইসলামী ও আধুনিক জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।
এ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী দেশ-বিদেশে বিভিন্ন পর্যায়ে সুনামের সাথে কর্মরত। আমি বিগত কয়েক বছর থেকে অত্র মাদ্রাসায় পাঠদান ও বর্তমানে সুপার(ভারপ্রাপ্ত)পদে দায়িত্ব পালন করছি।মাদ্রাসা উন্নয়নের স্বার্থে সাধ্যানুযায়ী কাজ করিছি।এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন,আমার প্রতি উনাদের আস্তা ও বিশ্বাসের প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিদান কখনো শোধ করা যাবে না।
আমি আশা করি, অত্র এলাকায় একটি সুশিক্ষিত, কর্মবীর ও ইসলামী সমাজ বিনির্মানে এই মাদ্রাসার সক্রিয় ভূমিকা সব সময় থাকবে। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময়ই আমাদের পাশে ছিলেন,আছেন,থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করি।
পরিশেষে যে সমস্ত শুভাকাঙ্ক্ষীবৃন্দ অত্র প্রতিষ্ঠানকে সহযোগীতা করে মৃত্যুবরণ করেছেন,উনাদের মাগফিরাত কামনা করছি।যারা জীবিত আছেন উনাদের নেক হায়াত কামনা করছি।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য ও নেক হায়ত কামনা করি।আমিন
উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসা
পূর্ব শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01309129576
ই-মেইল:ushdmadrasah129576@gmail.com
ওয়েব: www.ushdm.edu.bd