৫ই অক্টোবর ২০২৩ ইং “বিশ্ব শিক্ষক দিবস ” উদযাপন বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকবৃন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজ ৫ই অক্টোবর ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় “বিশ্ব শিক্ষক দিবস”উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীরা উক্ত দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করে। সভায় উপস্থীত শিক্ষকবৃন্দ উক্ত দিবসের গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে অত্র প্রতিষ্ঠানের সুপার জাহেদ আহমদ উপস্থীত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য সমাপ্তি ঘোষণা করেন।
উত্তর শাহবাজপুর হাফিজিয়া দাখিল মাদরাসা
পূর্ব শাহবাজপুর, বড়লেখা, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01309129576
ই-মেইল:ushdmadrasah129576@gmail.com
ওয়েব: www.ushdm.edu.bd